Home » কোন ১৯ হেভিওয়েট নেতা ইডির আতশ কাঁচের তলায়?

কোন ১৯ হেভিওয়েট নেতা ইডির আতশ কাঁচের তলায়?

সময় কলকাতা ডেস্কঃ  ইডির হানায় কোটি কোটি টাকার হদিশ মিলেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। তারপর থেকেই পার্থ -অর্পিতা প্রসঙ্গে রাজ্য রাজনীতি উত্তাল। আর এরই মাঝে হাইকোর্ট ১৯ হেভিওয়েট নেতার সম্পত্তির উৎস খতিয়ে দেখতে মামলায় জুড়ল সেই ইডিকেই।দেখে নেওয়া যাক কোন ১৯ নেতা ইডির ৱ্যাডারের তলায় রয়েছেন।কাদের বিরুদ্ধে মামলা হয়েছে জানা যাক।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯ নেতার সম্পত্তি বিপুল পরিমানে বেড়েছে, এই মর্মে ২০১৭ সালে জনস্বার্থ মামলা হয়। সোমবার সেই মামলার শুনানের পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়,ইডিকে তারা এ ব্যাপারে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সম্পত্তির উৎস খতিয়ে দেখার মামলায় মোট ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তির বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এই তালিকায় রাজ্যের বর্তমান মন্ত্রীদেরও নাম রয়েছে। তালিকায় রয়েছে কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম,বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, শিউলি সাহা সব্যসাচী দত্ত, গৌতম দেব ,রাজীব বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ,অমিত মিত্র সহ প্রথম সারির একাধিক নেতা নেত্রীর নাম। এমনকী ওই তালিকা থেকে বাদ যায়নি প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পান্ডের নামও।  তবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এই তালিকায় নেই।

About Post Author