সময় কলকাতা ডেস্ক : প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পার্থ রায়চৌধুরী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। প্রবীণ তৃণমূল নেতা বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইট বার্তায় তৃণমূল সুপ্রিমো জানান,তৃণমূল কংগ্রেস তার পরিবারের এক মূল্যবান সদস্যকে হারাল।

পার্থ রায়চৌধুরী রাজনীতিতে প্ৰিয়রঞ্জন দাশমুন্সী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন।তাঁর রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি সম্ভাবনাময় থাকলেও বাম শাসনে বিরোধী রাজনীতিতেই সেরা সময় কেটেছে পার্থ রায়চৌধুরীর ।রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর স্মরণে জানিয়েছেন, প্রয়াত তৃণমূল নেতা পার্থ রায়চৌধুরী শুধু তাঁর প্রতিবেশী ছিলেন না ,তাঁরা দীর্ঘদিন একসাথে সক্রিয়ভাবে কংগ্রেস করেছেন। প্রাক্তন রাজনৈতিক সতীর্থকে হারিয়ে,পঞ্চাশ বছর ধরে তাঁকে কাছ থেকে দেখা শোভনদেবের স্মরণে বিষাদ।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?