সময় কলকাতা ডেস্কঃ হাওড়ার পাঁচলা রানিহাটি মোড় থেকে চলতি মাসেই পুলিশের তল্লাশি চলাকালীন ৪৯ লক্ষ টাকা সহ ধরা পড়ে ঝাড়খন্ডের তিন বিধায়ক। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারীর নাম লেখা গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারী, খিজরীর বিধায়ক রাজেশ কাচ্ছপ কোলেবিড়ার কংগ্রেস বিধায়ক নমন বিক্সল কোঙারি। তিন বিধায়ক এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন বা টাকা কোথা থেকে পেয়েছিলেন, কোথায় দিতে যাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমে পড়ে সি আই ডি।

তিন কংগ্রেস বিধায়ক গ্রেপ্তারির পর তদন্তের স্বার্থে দিল্লির ব্যবসায়ী সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে হানা দেয় সিআইডি। কিন্তু দিল্লী পুলিশ সিআইডির চার আধিকারিককে আটক করে । পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় ৪ সিআইডি আধিকারিককে। সোমবার কলকাতা থেকে সিআইডির টিম উপস্থিত হয় ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারীর বাড়িতে। কথা বলেন ইরফান আনসারীর পরিবারের সঙ্গে। তিন বিধায়কের গ্রেফতারের পরই জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে, তাহলে এবার ঝাড়খণ্ডের সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। আর সেই উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল কংগ্রেসের ৩ বিধায়ক। যদিও বিজেপির থেকে এই সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছিল। তবে সোমবার জামতাড়ার বিধায়ক ইরফান আনসারীর বাড়িতে সিআইডির পৌঁছানো নিয়ে অনেকেই মনে করছেন তদন্তের গতি অন্যদিকে বইতে পারে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির