Home » নিম্নমুখী করোনা পরিসংখ্যান

নিম্নমুখী করোনা পরিসংখ্যান

সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে কমতে শুরু করেছে মারণ ভাইরাসের প্রকোপ। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা যেমন কমেছে তেমন কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। তাই এই মুহূর্তে কিছুটা স্বস্তি মিলেছে করোনা পরিসংখ্যানে‌। তবে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। এছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।

মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২,৭৫১ জন। এক ধাক্কায় অনেকটাই কমেছে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা।  বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৮০৭। বেড়েছে সুস্থতার হার। দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৫,২৬,৭৭২ জন। নিম্নমুখী পজিটিভিটি রেট।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪৩,৫১,৬০৭১ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন।  করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র হাতিয়ার টিকাকরণ । গত একদিনে টিকা পেয়েছেন ৩১ লক্ষ ৯৫ হাজার। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৬ কোটিরও বেশি মানুষ।

About Post Author