সময় কলকাতা ডেস্কঃ অনুব্রত মণ্ডলের গড়ে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে অভিনব প্রতিবাদ করলেন এক টোটো চালক। তাঁর টোটোর পিছনে এমন এক ব্যানার, যা দেখে চোখ আটকে যাচ্ছে পথচলতি মানুষের ।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন সারা বাংলা উত্তাল। তখনই পার্থ- অর্পিতাকে ব্যঙ্গ করে, ব্যানার লাগিয়ে, শহরজুড়ে, টোটো চালাচ্ছেন এক ব্যক্তি। তাও আবার অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরে। পার্থ অর্পিতার ছবি সহ, ব্যানারে লেখা, “এ টাকা কি ভগবান তোমার”। আর এই টোটোকেই দেখতে ও ছবি তুলতে ব্যস্ত, উৎসুক পথ চলতি মানুষজন। পেশায় টোটো চালক সুকেশ চক্রবর্তী, অবশ্য জানাচ্ছেন, এসএসসি দুর্নীতির প্রতিবাদ করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।

দুর্নীতি যখন লাগাম ছাড়া হয়। তখন কিন্তু আগে পরে চিন্তা না করে, প্রতিবাদে গর্জে ওঠেন মানুষ। সেই প্রতিবাদ কখনো হতে পারে সমবেতভাবে আবার কখনো হতে পারে এককভাবে। কিন্তু যেভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে। তা কিন্তু আগামী দিনে অবশ্যই রাজনৈতিক নেতাদের কাছে, একটা বড় শিক্ষা।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম