Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২২২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৭৫ – রয়্যাল গ্রীনউইচ মানমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
১৯১১-ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
১৯৪৫-দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
১৯১৩-বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬০ -ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৪ -ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি এদিন জন্মান।
১৯৩৬ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ইলা বসু-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৫ – আণবিক সংখ্যার তত্ত্ব,এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা তথা ইংরেজ পদার্থবিদ হেনরি মোসলে আজকের দিনে প্রয়াত হন।
২০০২ -নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড-এর প্রয়াণ দিবস আজ।
২০০৮ -আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা আইজাক হায়েজ এদিন প্রয়াত হন।

About Post Author