সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২২৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯০৮ – বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৯ – রেডিওর বিপদবার্তা বা এসওএসের ব্যবহার শুরু হয়।
১৯২২ – কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।
১৯৬১ – ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সাথে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৮ – খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ পুলিনবিহারী সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৯ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯৩৮ – চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৮ – ক্ষুদিরাম বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবীর আজকের দিনে ফাঁসির মঞ্চে আত্মবলিদান হয়।
১৯৩৫ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী এদিন প্রয়াত হন।
১৯৭০ – ইরাবতী কার্বে,ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক আজকের দিনে প্রয়াত হন।
১৯৯০ – ননীগোপাল চক্রবর্তী, বাঙালি শিশু সাহিত্যিক এদিন প্রয়াত হন।
২০১৮ – ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি