সময় কলকাতা ডেস্কঃ খুশির খবর! ১৬ তম সিজন নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। জানা গিয়েছে এবার আরও শানদার হয়ে উঠতে চলেছে এই শো। প্রতিবারের মতো এবারও ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন,সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শকেরা। শোনা যাচ্ছে, এ বছর বেশ কিছু বিতর্কিত তারকাকে দেখা যাবে এই রিয়্যালিটি শোতে। যদিও অফিশিয়াল কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ১৬’। সেদিনই হবে ‘বিগ বস ১৬’-এর গ্র্যান্ড প্রিমিয়ার। অন্যদিকে এবার শোটি সাজানো হয়েছে অ্যাকোয়া থিমে। গত বছর জঙ্গল থিমকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই শো। কিন্তু, অ্যাকোয়া থিমের ক্ষেত্রে গেম কী ভাবে সাজানো হতে চলেছে তা দেখার অপেক্ষায় রয়েছেন বিগ বস-এর ভক্তরা। ‘বিগ বস ১৬’-এ প্রতিযোগী হিসেবে কাদের দেখা যেতে পারে, তার কোনও তালিকা এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন সূত্রের খবর, টেলিভিশনের একঝাঁক নামী তারকা থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। এবারের সিজনে সানায়া ইরানি, মোহিত সেহগাল, দিশা পারমার, ভিভিয়ান ডিসেনা, প্রাচি দেশাই, অঙ্কিতা লোখান্ডে, অঞ্জলি অরোরা, সাইশা শিন্ডে, কনিকা মান, মুনাওয়ার ফারুকি, দীপিকা সিং, করণ প্যাটেল শাইনি আহুজা-দের দেখা যাবে বলেই জানা গিয়েছে। ‘বিগ বস’-এর দর্শকেরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ শুরু করে দিয়েছেন।

সূত্রের খবর,’বিগ বস ১৬’ সঞ্চালনা করার জন্য পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন সলমন খান। এমনকী তিনি জানিয়েছেন, পারিশ্রমিক না বাড়ালে তিনি সঞ্চালনা করবেন না। যদিও বিষয়টি নিয়ে সলমন বা বিগ বসের আয়োজকরা এখনও মুখ খোলেননি। জানা গিয়েছে, গত সিজনে বিগ বস হোস্ট করার জন্য ৩৫০ কোটি টাকা নিয়েছিলেন ভাইজান। অন্যদিকে টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও শুরু হতে চলেছে বিগ বস। কর্ণ জোহর ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি ২০২২-এ বিগ বস-এর সিজন সঞ্চালনা করবেন না। সেক্ষেত্রে বিগ বস ওটিটির সঞ্চালক হিসেবে হিনা খানের নাম উঠে আসছে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?