সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা, তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তাই এই মুহূর্তে কিছুটা স্বস্তি মিলেছে করোনা পরিসংখ্যানে। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে এবং মুম্বইয়ে । এছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী ১ লক্ষ ২৫ হাজার ৭৬ জন। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৫৫ হাজার ৪১ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র হাতিয়ার টিকাকরণ । গত একদিনে টিকা পেয়েছেন প্রায় ২৫ লক্ষ । এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৭ কোটি ২৯ লক্ষেরও বেশি মানুষ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর