সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ আগস্ট, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২২৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৮৪ – ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
১৭৮৪ – ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়।
১৮৮৯ – উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
১৯৯৪ – কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখাটিকে ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার পর্যন্ত নিয়ে আসা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৮ – বাঙালি সাহিত্যিক, ঐতিহাসিক ও সিভিলিয়ান রমেশচন্দ্র দত্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৮ – টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড-এর জন্মদিন আজ।
১৮৯৯ – স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক এদিন জন্মান।
১৯১১ – ড.ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৩ -ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭৯৫ – অহল্যাবাঈ হোলকার, ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী আজকের দিনে প্রয়াত হন।
১৯১০ – আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর প্রয়াণ দিবস আজ।
১৯৩২ – কৃষ্ণকমল ভট্টাচার্য বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ এদিন প্রয়াত হন।
১৯৩৬ -ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা মাদাম কামা আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৩ – শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯৬৮ – ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী-র প্রয়াণ দিবস আজ।
২০১৮ – সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি