সময় কলকাতা ডেস্কঃ
আজ ১২ আগস্ট
এদিন গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২২৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
এদিনের স্মরণীয় ঘটনা:
১৭৬৫ – মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৯০১ – বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
১৯২২ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
১৯২৬ – ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।
১৯৬০ – প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :
১৮৭৭ – বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারিক হরিনাথ দে আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন-এর জন্মদিন আজ।
১৮৯২ – এস. আর. রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ ও বিশিষ্ট গ্রন্থাগারিক এদিন জন্মান।
১৮৯৫ – অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ – ভারতের প্রথিতযশা বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ ডঃ বিক্রম আম্বালাল সারাভাই-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৫৪ – ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র মজুমদার আজকের দিনে প্রয়াত হন।
১৯৬০ – ভারতীয় সঙ্গীতশিল্পী, লেখক, অনুবাদক ও ঠাকুরবাড়ীর প্রগতিশীল বিদুষী মহিলা ইন্দিরা দেবী চৌধুরাণী-র প্রয়াণ দিবস আজ।
২০০৪ – বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক হুমায়ুন আজাদ এদিন প্রয়াত হন।
২০১০ – মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি