Home » পাহাড়ি আমেজে মন ভরাচ্ছেন এই বঙ্গতনয়া

পাহাড়ি আমেজে মন ভরাচ্ছেন এই বঙ্গতনয়া

সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টিস্নাত পাহাড়ের টানে বেরিয়ে পড়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। কয়েকদিন হল উত্তরাখণ্ডের সুন্দরী শহর মুসৌরীতে ঘুরে বেড়াচ্ছেন এই বঙ্গসুন্দরী। তবে কারও সঙ্গে নয়, একা-একাই বেড়াতে গিয়েছেন এই টলি সুন্দরী। আপাতত কয়েকদিন কাজ থেকে দূরে পাহাড়ি আমেজে মন ভরাচ্ছেন এই বঙ্গতনয়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতার ‘কুলের আচার’। এই ছবির গল্প বিয়ের পরও মহিলাদের পদবি বদলানো উচিত কি না, তাই নিয়েই। ছবিতে মধুমিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় । ইন্দ্রাণী হালদারকে দেখা গিয়েছে মধুমিতার শাশুড়ির চরিত্রে।

বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন মধুমিতা। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘কুসুম দোলা’-তেও মধুমিতা অভিনয় করেছেন। ‘কেয়ার করি না’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘জজমেন্ট ডে’-এর মতো ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে তাকে।

আপাতত মধুমিতার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি ।‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’- এই ছবিগুলিতে আগামীতে দেখা যাবে মধুমিতাকে। যা মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

About Post Author