সময় কলকাতা ডেস্কঃ এবার থেকে বিয়ে করলে নবদম্পতিকে উপহার দেবে রাজ্য সরকার। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে নববিবাহিতদের বিয়ের উপহার হিসেবে কন্ডোম এমং গর্ভনিরোধক ওষুধের প্যাকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। জানা গিয়েছে,আগামী সেপ্টেম্বর মাস থেকেই নববিবাহিত দম্পতিদের এই ওয়েডিং কিট দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের মিশন পরিবার বিকাশ যোজনা প্রকল্পের অধীনেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। আশা কর্মীরা নবদম্পতির কাছে এই ওয়েডিং কিট পৌঁছে দেবেন বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, সরকারের দেওয়া এই বিয়ের উপহারে থাকবে গর্ভনিরোধক ট্যাবলেট, কনডোম, পরিবার পরিকল্পনার পদ্ধতি,সবরকম সুবিধাগুলির উপর একটি পুস্তিকা এবং বিবাহের রেজিস্ট্রেশন শংসাপত্রও,একটি নেল কাটার, তোয়ালে, একটি আয়না, একটি চিরুনি। এছাড়াও অন্তঃসত্ত্বা পরীক্ষা করার সরঞ্জামও থাকবে বলে জানা গিয়েছে। নব বিবাহিতদের মধ্যে যৌন জীবন নিয়ে সচেতনতা বাড়াতেই এই কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এরে ফলে বহু মানুষের উপকার হবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় কতটা সাফল্য পায় ওড়িশা সরকারের এই নয়া উদ্যোগ।

এছাড়াও নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতার কিছু লিফলেট। সেখানে সুরক্ষিত যৌনজীবন নিয়ে বিস্তারিতভাবে জানানো থাকবে। যৌনজীবনের পাশাপাশি ২টি সন্তানের মধ্যে ঠিক কত বছরের ফারাক হওয়া উচিত,তাও বিস্তারিতভাবে জানানো থাকবে। এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কর্তা বিজয় পানিগ্রাহী বলেন, ‘সরকার রাজ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও শক্তিশালী করতেই এই কিট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম থেকে শহর, সব স্তরেই এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় কিট বিলির প্রক্রিয়া চালু করা হবে।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর