সময় কলকাতা ডেস্কঃ কথা ছিল একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে..
কবি হেলাল হাফিজ এই ভাবনা অনেক আগেই ভেবেছিলেন। সেই ভাবনার বাস্তবায়ন ঘটালেন এই দেশের একটি রাজ্যের দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দলীয় রূপ রস গন্ধের কৃপণতা দূরে সরিয়ে রেখে তাঁরা আজ ভারতবাসী হয়ে একযোগে দেশের জন্য মাথা উঁচু করে দাঁড়ালেন। স্যালুট জানালেন বীর শহিদদের। ৭৫ তম স্বাধীনতা দিবসে এক অনন্য নজির! বাংলার বুকে প্রথা ভেঙে এক অন্য স্পর্ধার ছবি দেখা গেল। রাজনীতির রঙ ভুলে সিপিএমের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক।
ঘটনাটি পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের কিষান ভবনের। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সেই কার্যালয়ে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির কর্মীরা। বিধায়ক তাঁদের ডাকে সাড়া দিয়েছেন, এতেই খুশি কর্মী সমর্থক থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা।

এই দলীয় ভেদাভেদ শুধু একটা দিনের জন্য নয়, রোজ ভারতবাসী হয়ে ওঠার জন্য মানুষ ভুলে যেতে পারলে হয়ত এক নতুন স্বাধীনতার সূর্য দেখা যেত এই দেশে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!