সময় কলকাতা ডেস্কঃ অনুশীলন সমিতির সদস্য ও স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুরের প্রাচ্য ভারতী বিদ্যাপীঠের ভাঁড়ার ঘর থেকে উদ্ধার হয় অস্ত্রগুলি। বিদ্যালয়ের দাবি, উদ্ধার হওয়া জিনিসগুলি দিয়ে বিদ্যাপীঠে তৈরি হবে সংগ্রহশালা।

স্বাধীনতা লাভের আগেই একদিনের জন্য হলেও স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে বালুরঘাটে তিরাঙ্গা পতাকা উড়িয়েছিলেন। বিপ্লবী কার্যক্রমের গোপন আস্তানার অন্যতম স্থান ছিল দক্ষিণ ২৪ পরগনার বালুরঘাট। এখানেই যুগান্তর,অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনগুলির আঁতুর ঘর ছিল। প্রাচ্যভারতী প্রতিষ্ঠান যা বর্তমানে একটি ক্লাব সংগঠন। সেই সঙ্গে একটি বিদ্যালয়ের রূপ পেয়েছে সেই প্রাচ্য ভারতী। বিপ্লবী সংগঠনের গোপন আস্তানা ছিল এই প্রাচ্য ভারতী। এখানেই বিপ্লবীরা শরীর চর্চার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নিতেন। সেই সঙ্গে সশস্ত্র বিপ্লবীরা করতেন অনুশীলন ।আর তার জেরেই অনেক অস্ত্র লুকানো থাকতো এই সংগঠনের ভিন্ন ,ভিন্ন জায়গায়। স্বাধীনতার ৭৫ বছর উৎযাপনের জন্য প্রাচ্য ভারতী বিদ্যাপীঠ পরিস্কার করার কাজ চলছিল বিদ্যালয়ে। সেখানে বিদ্যাপীঠের ভাঁড়ার ঘর থেকে উদ্ধার হয় অস্ত্র।বিদ্যাপীঠের শিক্ষকদের মতে, অগ্নিযুগের বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্র হল এগুলি। এতদিন কারো নজরে পড়েনি। উদ্ধার হওয়া অস্ত্রগুলি থেকে প্রতিষ্ঠান একটি সংগ্রহশালা তৈরি করতে চায় বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!