সময় কলকাতা ডেস্কঃ ট্রেনে কমবেশি আমরা সকলেই সফর করি। সেক্ষেত্রে আমাদের অনেকেরই ট্রেনের টাইম টেবিল সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়। অনেকসময় ট্রেন লেটও থাকে। যদিও তা জানার জন্য বিশেষ কিছু অ্যাপ রয়েছে। তবে এবার থেকে ট্রেনের স্ট্যাটাস জানার জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোডের প্রয়োজন পড়বে না। কেননা এবার থেকে পেটিএমেই এই সংক্রান্ত সমস্ত সুবিধা পাওয়া যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে, বর্তমানে ট্রেন কোথায় রয়েছে, কতক্ষণ লেট রয়েছে, তা জানা যাবে পেটিএমে। যদিও পেটিএমে আগে থেকেই টিকিট বুক করা যেত । জানা গিয়েছে, এবার থেকে ট্রেনের লাইভ স্ট্যাটাসও দেখা যাবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে পেটিএম-এ দেখবেন ট্রেন কোথায় আছে?
১. প্রথমে পেটিএম অ্যাপটি খুলুন
২. নির্দিষ্ট জায়গায় ট্রেনের নাম ও নম্বর দিন
৩. আপনার সফরের দিনটি বেছে নিন
৪. এরপরই স্ক্রিনে দেখা যাবে লাইভ স্ট্যাটাস। ওই অপশনটি বেছে নিতে হবে।
৫. এবার দেখতে পাবেন কোথায় রয়েছে আপনার ট্রেন।

কিছুদিন আগেই পেটিএমের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেসময় অভিযোগ ওঠে, এই অ্যাপ থেকে ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পেটিএম জানিয়েছিল, এই প্ল্যাটফর্মে ইউজারদের তথ্য সুরক্ষিত থাকে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!