Home » অনুব্রতকন্যাকে জেরা করতে পারে CBI

অনুব্রতকন্যাকে জেরা করতে পারে CBI

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। বুধবার বীরভূমের বোলপুরের নিচুপট্টির বাড়িতে চলতে পারে জেরা পর্ব, এমনটা সম্ভাবনা রয়েছে।

এদিকে, সকালেই পূর্বপল্লী গেস্টহাউসে এসবিআইয়ের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার একাধিক জয়েন্ট অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। সুকন্যার নামে একাধিক চালকলেরও খোঁজ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। এমনকী, যৌথ সম্পত্তিও রয়েছে বাবা-মেয়ের। জানা গিয়েছে, চিনার পার্কের ফ্ল্যাটটি রয়েছে সুকন্যার নামেই। এছাড়াও আরও দু’টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে। গরু পাচার সংক্রান্ত কোনও লেনদেনে অনুব্রত এবং সুকন্যার জয়েন্ট অ্যাকাউন্ট যুক্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সুকন্যার সম্পত্তির উৎসও খতিয়ে দেখা হচ্ছে বলেই সিবিআই সূত্রে খবর।

About Post Author