সময় কলকাতা ডেস্ক : গোবি বা থর মরুভূমি ময়। কাছেপিঠে বালিয়াড়ি নেই তবুও ঝড় ওঠে। ধুলোর ঝড় উঠে ঢেকে দেয় চরাচর। রাস্তায় দূরের গাড়ি বা মানুষদের দেখা যায় না। দেখা গেলেও অত্যন্ত ঝাপসা ঠেকে। রাজস্থান যেতে হবে না এই দৃশ্য উপভোগ করতে! উত্তর চব্বিশ পরগনা বারাসাত লাগোয়া টাকি রোডের এরকমই হল চিত্র। রাস্তা চওড়া করার পরে মূলত এই সমস্যা বেড়েছে। ধুলোর ঝড়ের উৎস রাস্তা বা ফুটপাথের পাশে মাটি ও ধুলো-বালি।

মাঝে মাঝে জলবাহী গাড়ি রাস্তায় জল ছিটিয়ে যায় নইলে দুর্ঘটনা ঘটতে পারে। বারাসাত থেকে দেগঙ্গা পর্যন্ত রাস্তায় কিছুটা কাজ হয়েছে, কিন্তু এখনও পিচের আস্তরণ সর্বত্র পড়ে নি, ফলে গত বেশ কয়েকমাস ধরেই টাকি রোডের নিত্যযাত্রীদের সঙ্গী ধুলো। সামনে দিয়ে ট্রাক বা ভারি গাড়ি গেলে দমবন্ধ হয়ে আসে সামান্য পেছনে থাকা দুচাকার আরোহীদের। অন্ধকার হয়ে আসে চারপাশ, শুধু তাই নয় পথের পাশে দোকান ও বাড়িতে দ্রুত ধুলো জমতে থাকে । এলাকার লোকেদের বক্তব্য তাঁরা অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। সবমিলিয়ে রাস্তায় ধুলোর ঝড়ে জর্জরিত মানুষ।।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?