সময় কলকাতা ডেস্কঃ সীমান্তে রাজনৈতিক চাপান উতোর গরু পাচারকে নিয়ে। বনগাঁর দক্ষিণের বিজেপি বিধায়কের নামে পোস্টার নিয়ে সরগরম সীমান্ত রাজনীতি।
কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল মারতে নেই। এই প্রবাদ বাক্যটিকেই স্মরণ করিয়ে দিচ্ছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। উপনির্বাচন ঘিরে বনগাঁয় নির্বাচনী প্রচার তুঙ্গে। আর রাজ্য রাজনীতিতে গরু পাচার গরম ইস্যু। এরই মধ্যে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে নানান কুর্কীতির শীর্ষক পোস্টারকে নিয়ে আরও উত্তপ্ত হল বনগাঁর রাজনীতি। বাগদা থেকে বিজেপির প্রতীকে জয়ী বিশ্বজিৎ দাস বর্তমানে রাজ্যের শাসকদলে নাম লিখিয়েছেন। আর দলবদলু এই নেতা কে নিয়ে উপ নির্বাচনের প্রচার লাগাতার আক্রমণ শানাচ্ছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধায়ক স্বপন মজুমদারের দাবি তীর লক্ষ্যে আঘাত হেনেছে বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা পোস্টার পড়েছে ।

বনগাঁয় শাসকদলের সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, স্যোশাল মিডিয়াতে তিনিও এই পোস্টগুলি দেখেছেন। পোস্টারে যদি মিথ্যা কথা বলা হয়ে থাকে তাহলে কেন বিধায়ক স্বপন মজুমদার আদালতের কাছে যাচ্ছেন না। সেই সঙ্গে বিধায়ক বিশ্বজিৎ দাসের টিপ্পনী কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল মারতে নেই। গরু পাচার থেকে শুরু করে নানান দ্রব্য পাচারে বনগাঁ বরাবরই শিরোনামে । ফলে পাচারের কালো টাকা বনগাঁর রাজনীতিতে ইস্যু ও নিয়ন্ত্রক।


More Stories
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে
বারাসাতে তৃণমূলের প্রভাবশালীর কান ধরে উঠবোস