সময় কলকাতা ডেস্ক:টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে। যার জন্য ইতিমধ্যেই মজুদ করা হয়েছে ৩৫০০ কেজি বিস্ফোরক। ভাঙ্গা হবে আগামী ২৮শে আগস্ট। তবে এ টুইন টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার নয়। এই টুইন টাওয়ার অবস্থিত উত্তর প্রদেশের নয়ডা-তে।
কেন ভাঙ্গা হচ্ছে?
নয়ডার এই সুপারটেক ৪০ তলার টুইন টাওয়ার নিয়ে একাধিকবার বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। বিল্ডিং এর যে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল সেই স্ট্রাকচারে প্রযুক্তিগত ত্রুটি এবং বেআইনি নির্মাণের অভিযোগে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়েছিল। সেই মামলার পরিপেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় ২৮শে আগস্ট দুপুর ২:৩০ এ ভেঙে ফেলা হবে এই সুপারটেক টুইন টাওয়ার।

কি ভাবে ভাঙ্গা হবে?
এই সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে ফেলার জন্য নিয়ে আসা হয়েছে ৩৫০০ কিলো বিস্ফোরক। এই বিল্ডিংটিতে ছিল ৯০০ টি ফ্ল্যাট এবং ২১ টি স্যুইট সহ একাধিক দোকান ও অফিস। এই বিল্ডিং এর কাঠামোতে ৯৪০০ টি গর্ত করা হয়েছে। যে গর্তের মধ্যে ৩৫০০ কেজি বিস্ফোরককে ঢুকিয়ে দিয়ে ঘটানো হবে বিস্ফোরণ।
বিস্ফোরণের ফলে ক্ষতি হতে পারে কি ,আশেপাশের অঞ্চলের?
৩৫০০ কিলো বিস্ফোরকে বিস্ফোরণ ঘটালে আশেপাশের অঞ্চলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিল্ডিংটির প্রায় ১০০ মিটার ব্যাসার্ধ জুড়ে এই বিস্ফোরণের কম্পন অনুভূত হবে। বিল্ডিং সংলগ্ন কিছু বাড়িতে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখছেন এই ক্ষতি কিভাবে এড়ানো যায়।

কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
আশেপাশের সোসাইটির বাসিন্দাদের ২৮ শে আগস্ট সকালবেলাতেই এলাকা খালি করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৭টার মধ্যে বাড়িগুলি খালি করে বাসিন্দাদের চলে যেতে হবে অন্যত্র। বিকেল চারটের পরে বাসিন্দারা প্রত্যেকেই বাড়ি ফিরে আসতে পারবেন। সুপারটেক আর ডাব্লিউ এ চেয়ারম্যান উদয় কুমার তেওয়াতিয়া জানিয়েছেন”এলাকার মানুষ খুবই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আশেপাশের অঞ্চলের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। আমেরিকার প্রযুক্তিবিদদের কাজে লাগানো হয়েছে এই বিস্ফোরণ ঘটানো এবং বিল্ডিংটিকে ধুলিস্যাৎ করার জন্য। এই বিল্ডিংটি ভাঙার সময় এলাকার সমস্ত যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখন দেখার ২৮শে আগস্ট দুপুর ২:৩০ মিনিটে বিস্ফোরণ ঘটার পর এলাকার কোন ক্ষতি হয় কিনা? বিল্ডিং ধ্বংসের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য উন্নত প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসন।


More Stories
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ও অবদান