Home » ফের ঊর্ধ্বমুখী করোনা

ফের ঊর্ধ্বমুখী করোনা

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা। ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে সেই সংখ্যা। পাশাপাশি, উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা। করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে ফের সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে ১৫ হাজার ৭৫৪ জনের শরীরে। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশের সক্রিয় রোগী ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। এই মুহূর্তে দেশের পজিটিভিটি রেট ৩.৪৭ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জনের।

তবে এর মধ্যে স্বস্তির কথা এটাই যে, বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৮৫ হাজার ৫৩৫ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৯ কোটি ২৭ লক্ষের বেশি মানুষ।

About Post Author