সময় কলকাতা ডেস্ক : বড়জোড় তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড। শুক্রবার একটা উথালপাথাল করা টর্নেডো আংশিকভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে সুন্দরবনের সন্দেশখালিকে।

আধমিনিটের ঝড়ে প্রবল ক্ষতি। পাঁচশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ, ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।সন্দেশখালির এক বিস্তীর্ণ অঞ্চলে কার্যত অন্ধকার নেমে এসেছে শুক্রবার বিকেলেই। বিদ্যুৎ পরিষেবা নেই। জীবনযাত্রা চূড়ান্ত বিপর্যস্ত সন্দেশখালির সরবেড়িয়া ও সংলগ্ন এলাকায়।

মূলত ক্ষতিগ্রস্থ হয়েছে বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালির ১ নম্বর ব্লক। সরবেড়িয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েত জুড়ে শুধুই টর্নেডোর ধবংসলীলার চিহ্ন। ঝড়ের খবর পেয়ে তৃণমূল নেতারা ঘটনাস্থলে যান।

ঝড়ে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে।অধিকাংশ ক্ষেত্রে বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। মৃত্যুর খবর না থাকলেও কিছু মানুষ আহত হয়েছেন।টর্নেডোতে আহত ও ক্ষতিগ্রস্থদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অন্তত ২০০০ মানুষ কার্যত পথে বসেছেন। তাঁদের নিকটবর্তী ফুলবাড়ীতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে।পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের শুকনো খাবার গুঁড়ো দুধ বিস্কুট, বড়দের খিচুড়ি ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ঝড়ের সমগ্র পরিস্থিতি জানানো হয়েছে। অসহায় মানুষ তিরিশ সেকেন্ডে সব হারিয়ে সাহায্যের প্রত্যাশী।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী