Home » বীরভূমের ভোলে বোম রাইস মিলে সিবিআইয়ের হানা

বীরভূমের ভোলে বোম রাইস মিলে সিবিআইয়ের হানা

সময় কলকাতা ডেস্কঃ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আয় ও ব্যয়ের হিসেব মেলাতে তদন্ত শুরু করেছে সিবিআই। শুক্রবার সকালে অনুব্রতরই একটি রাইস মিলে যান সিবিআই আধিকারিকরা। মিলের ভিতর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দামি গাড়ি। মোট ৫ টি গাড়ি দাঁড় করানো রয়েছে মিলের গ্যারাজে। এর মধ্যে ৪ টি এসইউভি এবং একটি হুড খোলা গাড়ি রয়েছে। একটি গাড়ির রেজিস্ট্রেশন জনৈক প্রবীর মণ্ডলের নামে। চারটি অর্ক দত্তের নামে।

গাড়িগুলির মালিকের খোঁজ করছে সিবিআই। জানা গিয়েছে, বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে বোম রাইস মিলের। সিবিআই সূত্রে দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে এই মিলে উৎপাদন বন্ধ আছে। ৪৫ বিঘা জমির উপর এই মিলটি কেনা হয় ২০১৩ সালে। মিল কিনতে খরচ হয় আনুমানিক ৫ কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর, ওই জায়গায় ২টি চালকল ছিল। দুটি মিলিয়েই একটি মিল করা হয়।

উল্লেখ্য, গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাচার কাণ্ডে তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে আসছে সিবিআইয়ের। প্রকাশ্যে এসেছে একাধিক রাইস মিলের হদিশও। সেই তালিকায় রয়েছে বীরভূমের ভোলে বোম রাইসও। সেই মিলেই এদিন সিবিআই হানা দেয়।

About Post Author