সময় কলকাতা ডেস্কঃ ওষুধের নাম লেখার জন্য ডাক্তারদের দেওয়া হয়েছে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষ থেকে প্রায় ১০০০ কোটি টাকা। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর পক্ষ থেকে জনপ্রিয় ডলো -৬৫০ মিলিগ্রাম ট্যাবলেট উৎপাদনকারী ফার্মা কোম্পানির বিরুদ্ধে রোগীদের ব্যথা কমা এবং জ্বর কমানোর এই ওষুধটির নাম লেখার জন্য ডাক্তারদের প্রায় ১০০০ কোটি টাকা বিতরণ করার অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার ফেডারেশন অফ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতে, বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মর্মে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের তরফ থেকে বলা হয়েছে, ৫০০ মিলিগ্রাম পর্যন্ত যেকোনো ট্যাবলেটের বাজার মূল্য, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে নিয়ন্ত্রিত হয়েছিল । কিন্তু ৫০০ মিলিগ্রামের উপরের ট্যাবলেটগুলির দাম ফার্মা কোম্পানিগুলি দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে। লাভের মার্জিন বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্য ডোলো-৬৫০ ওষুধ প্রস্তুতকারী সংস্থা, ডোলো-৬৫০ ওষুধের নাম ডাক্তাররা যাতে প্রেসক্রাইব করে সে কারণে ১০০০ কোটি টাকা ডাক্তারদের মধ্যে বিতরণ করেছে।

মামলাকারীদের আরও বক্তব্য, এর ফলে ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটবে। ডাক্তারদের এই ডোলো -৬৫০ ওষুধ লেখার প্রবণতা বেড়ে যাবে, ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনা কারণে ওষুধ খেয়ে। মামলাকারীদের বক্তব্য শোনার পর ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, “এটি কোন শ্রুতিমধুর সংগীত নয়, করোনাকালে আমিও এই ওষুধ খেয়েছিলাম, ফলে এটি গুরুতর বিষয়”। বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে ১০দিনের মধ্যে তার প্রতিক্রিয়া আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ২৯শে সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন মাননীয় বিচারপতি। অন্যদিকে বেঙ্গালুরুর ফার্মাসিউটিক্যাল কোম্পানি মাইক্রো ল্যাবের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। দেশের ৯টি রাজ্যের প্রায় ৩৭ টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সসের আধিকারিকরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর