সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার ধানবাদে দুটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। ২০১১ সালে অনুষ্ঠিত ৩৪ তম জাতীয় গেমসে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। অভিযোগ ছিল টেন্ডার ছাড়াই চড়া দামে ক্রীড়া সামগ্রী সংগ্রহ করা হয়েছে ।পাশাপাশি মেগা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণেও আর্থিকভাবে দুর্নীতির অভিযোগ উঠেছিল। শুক্রবার সিবিআই এর দুটি দল ধানবাদের ব্যাংক মোড়ের দুইটি জায়গায় তল্লাশি চালায়। ২০১১ সালের ৩৪ তম ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির সম্পাদক ছিলেন এসএস হাশমি। এদিন হাসমির বাসভবন এবং সঞ্জয় শর্মার বাসভবনে তল্লাশি চালায় সিবিআই। প্রসঙ্গত গত এপ্রিল মাসেই ঝাড়খন্ড হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই মামলা দায়ের করে আর কে আনন্দ, তৎকালীন ক্রীড়া ডিরেক্টর পিসি মিশ্র, গেম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি এস এস হাশমি, ঝাড়খন্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার মধুকান্ত পাঠক, সঞ্জয় শর্মা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। চলতি বছরের ২৭শে মে ঝাড়খণ্ডের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী বন্ধু তীরকের বাড়ি সহ ১৬ টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই।

প্রসঙ্গত, ২০১১ সালে রাঁচিতেই অনুষ্ঠিত হয়েছিল ৩৪তম ন্যাশনাল গেমস। আর সেই ন্যাশনাল গেমস উপলক্ষে যে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হয়েছিল তাতে হয়েছিল ব্যাপক আর্থিক দুর্নীতি। তৎকালীন বিজেপি শাসিত অর্জুন মুন্ডার সরকারের একাধিক আধিকারিকের বিরুদ্ধে জনগণের টাকা তছরুপ করার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে বিরোধীরা রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালিয়েছিল। কংগ্রেসের রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম ওই দুর্নীতিতে জড়ায়। তৎকালীন সময়ের প্রাক্তন সংসদ আর কে আনন্দের বাড়িতেও দুই দিন ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। ঝাড়খণ্ডে রাঁচি ছাড়াও ধানবাদ ,বোকারো, গুড্ডা সহ দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর