Home » দোকানঘর বিলি নিয়ে বিতর্ক

দোকানঘর বিলি নিয়ে বিতর্ক

সময় কলকাতা ডেস্কঃ লটারির টিকিটের দাম মাত্র ৫ হাজার টাকা। যদি কোন গরিবের ঘোড়া রোগ ধরে থাকে তাহলে তিনি অবশ্যই একটি দোকান ঘরের জন্য ৫ হাজার টাকা দিয়ে লটারির টিকিট কেটে আবেদন করতে পারেন। আর যদি আপনার ভাগ্যে দোকান ঘর জুটে যায় তাহলে ওই দোকান ঘর নেওয়ার জন্য আপনাকে এক লক্ষ টাকা নিয়ে প্রস্তুত থাকতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হল লটারিতে খাটানো টাকার এক কানা কড়িও আপনি ফেরত পাবেন না।

আই এস জি পি প্রকল্পের অর্থানুকুল্যে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতে দোকান ঘর বিলি করা নিয়ে এমন ধরনেরই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি সরকারি প্রকল্পের আওতায় দোকান ঘর বিলি করা নিয়ে বিতর্কিত ঝোলানো নোটিসের কোন সদুত্তর দিতে পারেননি সাঁকোয়াঝোরা ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদ ওঁরাও।

ইতিমধ্যেই বিষয়টির বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি উত্তর পূর্ব মন্ডল সভাপতি কৌশিক নন্দীর মতে লটারির মাধ্যমে যে অফেরত যোগ্য টাকা নিয়ে ফান্ড তৈরি করা হচ্ছে সেটা অনৈতিক। গরীবদের পেটে লাঠি মারা হচ্ছে। এই ভাবে সাঁকোয়াঝোরা গ্রাম পঞ্চায়েত দোকান ঘর বিলি করতে পারেনা। এটা যদি তারা করে তাহলে আমরা আইনের দ্বারস্থ হব। এই ভাবেই হুঁশিয়ারি দেন বাম নেতা।

About Post Author