Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ২১ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩২ তম দিন।

আজকের দিনের বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলী

১৯১১ – লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
২০০৭-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৮৯ – অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ – রুশ বংশোদ্ভুত,মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন-এর জন্মদিন আজ।
১৯৮৯ – আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬১৩ – বাংলায় শাসনকর্তা ইসলাম খাঁ আজকের দিনে প্রয়াত হন।
১৯৪০ – রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি-র প্রয়াণ দিবস আজ।
১৯৭৮- ভারতীয় ক্রিকেটার বিনু মানকড় এদিন প্রয়াত হন।
১৯৯৫ – সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
২০০৬ – ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author