Home » অনুব্রতকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা সিবিআইয়ের

অনুব্রতকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা সিবিআইয়ের

সময় কলকাতা ডেস্ক: এবার অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দিল সিবিআই। রবিবার দুুপুরে হঠাৎ ৪ জনের প্রতিদিন দল পৌঁঁছয় গায়েন বাড়িতে। বর্তমানে সেখানে ঘর বন্ধ করে চলছে তল্লাশি।। তবে বিদ্যুৎবরণ গায়েন বাড়িতে রয়েছেন কি না, তা এখনও জানা যায় নি।

জানা গিয়েছে, বোলপুর পুরসভার একজন অস্থায়ী কর্মী বিদ্যুৎবরণ গায়েন। তার বাড়িতেই রবিবার হানা দেয় সিবিআই। মূলত ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর হিসেবে নাম রয়েছে এই বিদ্যুৎ গায়েনের। গরু পাচার মামলার তদন্তের স্বার্থে বিদ্যুৎবরণ গায়েনকে জিজ্ঞাসাবাদ করতে চাই সিবিআই। এরপর গরু পাচার মামলায় নজরে রয়েছেন মুর্শিদাবাদের একাধিক পুলিশ আধিকারিকরাও।

অনুব্রত ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরের সম্পত্তিতে ফুলেফেঁপে ওঠেন বিদ্যুৎবরণ৷ একজন পুরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কিভাবে, গরু পাচারের টাকাই কি লগ্নি হত কোম্পানিগুলিতে? জানতেই তাঁর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের ঠিকানা ছিল নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে শনিবার ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হয় তৃণমূল নেতাকে। সেখানে তৃণমূল নেতাকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাই আধিকারিকরা। সেই মোতাবেক তাকে ফের চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

About Post Author