সময় কলকাতা ডেস্কঃ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে মালদা থেকে হাঁটা শুরু করল এক তৃণমূল ছাত্র পরিষদের নেতা। যাত্রা পথে মূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি চক্রান্ত ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রচার করাই তাঁর প্রধান উদ্দেশ্য।
কয়েকশ জাঠা দেখেছে বাংলা। পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত প্রতিবাদ মিছিল দেখেছে বাংলা। করোনাকালে পাহাড় থেকে হেঁটে মেদিনীপুরে ফিরতে দেখেছে পরিযায়ী শ্রমিকদের। এবার সেই পথকে বেছে নিলেন মালদার তৃণমূল ছাত্র পরিষদের নেতা শাহিল শেখ। অনেকটা একক উদ্যোগে তিনি মালদা থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছেন। হাতে তৃণমূলের পতাকা আর প্রতিবাদের প্লাকার্ড।একলা চল পথে শাহিল শেখ রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার হচ্ছেন।রাজ্য জুড়ে সিবিআই ও ইডির তদন্তের মাঝেই শাহিল শেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। হাঁটতে হাটতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদও জানাচ্ছেন শাহিল । তাঁর উদ্দেশ্যে ২৯ শে আগস্ট তৃণমল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়া।সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা।তারা আগেই শাহিল পৌঁছে যেতে যায় কলকাতায়।

শাহিল শেখের বাড়ি মালদার মহেশমাটিতে। শাহিল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং সোশ্যাল মিডিয়া সেলের কনভেনারও। মালদা কলেজের প্রাক্তন ছাত্র তিনি। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে পায়ে হাঁটা যাত্রা শুরু করেন তিনি । শাহিলের এই একক প্রতিবাদের পথকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। শাহিল শেখের প্রায় চারশো কিমি পায়ে হেঁটে এই প্রতিবাদ যাত্রাকে কটাক্ষ করছে মালদার বিজেপি নেতৃত্ব।তাঁদের অভিযোগ চাকরি চুরির সরকারের সমর্থনে এ কেমন প্রতিবাদ যাত্রা। এই যাত্রা পথে শাহিল শেখকে নানান স্থানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী