সময় কলকাতা ডেস্কঃ ফের মাথাচারা দিয়ে উঠছে স্ক্রাব টাইফাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। কোলাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ভর্তি একাধিক শিশু। স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।
কোলাঘাটের ওই বিসরকারি নার্সিংহোমের শিশু চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক জানিয়েছেন, স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ।। এই রোগের জন্য দায়ী “ট্রম্বিকুলিড মাইট” নামক এক ধরনের পোকা। এই পোকা মুলত ঝোপঝাড়ের মধ্যেই থাকে আর বর্ষার সময় যেহেতু গাছপালা আর ঝোপঝাড়ের সংখ্যা বেড়ে যায় তখন এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি ঘটে। তবে এই মুহূর্তে স্ক্রাব টাইফাসে আক্রান্ত সমস্ত শিশুই সুস্থ বলে জানানো হয়েছে ওই বেসরকারি নার্সিংহোমের তরফ থেকে।

স্ক্রাব টাইফাসের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে,জ্বর,মাথা ব্যাথা, গা ব্যথা, ফুসকুড়ি। গুরুতর ক্ষেত্রে, এটি নিউমোনাইটিস, এনসেফালাইটিস, অঙ্গ বিকল হয়ে যাওয়া থেকে কোমা, কনজেসটিভ হার্ট ফেইলিওর পর্যন্তও হতে পারে। স্ক্রাব টাইফাস থেকে বাঁচতে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার