সময় কলকাতা ডেস্কঃ ভোলে ব্যোমের পর এবার শিব শম্ভু রাইস মিলে হানা সিবিআই আধিকারিকদের। সোমবার সকালে সিবিআই এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা শিব শম্ভু রাইস মিলে হানা দেন। রয়েছেন চারজন আধিকারিক । সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছেন দুজন এফসিআই এর আধিকারিক। ইতিমধ্যেই রাইস মিলে তল্লাশি শুরু করেছে সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, এই রাইস মিলের অংশীদার অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ। অর্থাৎ অনুব্রত মণ্ডলের দিদি ও জামাইবাবু ভাগ্নের নামে এই রাইস মিল। শিব শম্ভু রাইস মিলের সাইনবোর্ড থেকে পাওয়া গিয়েছে দুটি নাম জেবিপাল এবং ডিডি পাল। কারা এই দুজন ব্যক্তি তাদের খোঁজ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি মোবাইল নম্বর। কিন্তু বর্তমানে সেই নম্বরের কোন অস্তিত্ব পাওয়া যায়নি । এই রাইস মিলটি অনুব্রতর দিদি শিবানী ঘোষের নামের লিজ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। এরপর রবিবার বিদ্যুৎবরণ গাইন নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকারিকরা। গরু পাচার মামলায় ভোলে ব্যোম, শিব শম্ভু, শংকর ছাড়াও বীরভূমের আরও ১০টি রাইস মিলে হানা দিতে পারে সিবিআই।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার