সময় কলকাতা ডেস্কঃ কাঁসাই নদীর প্রবল স্রোতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁসাই নদীর উপরে ভেঙে যায় ডোমঘাট ও সরাইঘাটের সংযোগকারী বাঁশের সেতু । সেতু ভাঙায় বিপাকে ১৫ টি গ্রামের প্রায় কুড়ি হাজার মানুষ।
বিগত বেশ কয়েকদিন ধরে সেতুর বাঁশের গোড়ায় জমে গিয়েছিল কচুরিপানা। কিছুদিন ধরে কচুরিপানা পরিষ্কার করা হলেও কিছু কচুরিপানা থেকে যাওয়ায় নদীর প্রবল স্রোতে কচুরিপানার টানেই ভেঙে যায় বাঁশের সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করতেন। এলাকার বাসিন্দাদের দাবি, এই বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতুর জন্য বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এই বাঁশের সেতু ভেঙে যাওয়ার কারণে ১৫ টি গ্রামের মানুষকে প্রায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হবে। যার মধ্যে ৪ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে বলেই দাবি এলাকার বাসিন্দাদের। সেক্ষেত্রে সমস্যায় পড়বে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা।

বিগত ১০ বছর রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন সৌমেন মহাপাত্র যার বাড়ি পাঁশকুড়ায়। তা সত্ত্বেও কাঁসাই নদীর উপরে পাকা সেতু না হওয়ায় এলাকার বাসিন্দাদের ক্ষোভ রয়ে গিয়েছে। চরম বিপাকে পড়া ১৫ টি গ্রামের প্রায় কুড়ি হাজার মানুষ এখন কিভাবে এই সমস্যার সমাধান হবে তার জন্য সরকার আর প্রশাসনের দিকে তাকিয়ে ।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার