সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে টর্নেডোতে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, শুক্রবার টর্নেডোর ঝরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০০ টি গাড়ি। ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রজাতির ম্যান গ্রোভ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। এই খবর সম্প্রচারিত হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শনে যান বনমন্ত্রী। কথা বলে ক্ষতিগ্রস্থদের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করা হয়েছে । প্রায় দুই হাজার মানুষকে ত্রিপল দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারেরও আশ্বাস দেওয়া হয়।।
টর্নেডো বিধ্বস্ত সুন্দরবনে জ্যোতিপ্ৰিয়


More Stories
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড