সময় কলকাতা ডেস্ক : মাথায় ব্যান্ডেজ, পুলিশ পরিবৃত হয়ে আদালতে এলেন প্রধান শিক্ষক সমীরণ বালা। নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রামবাসীরা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে তাঁর। মঙ্গলবারই বাগদা থানার পুলিশ শ্লীলতাহানীর অভিযোগে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ের প্রহৃত প্রধান শিক্ষককে গ্রেফতার করে।
বুধবার বাগদা থানা পুলিশের পক্ষ থেকে ধৃত শিক্ষককে তোলা হয় বনগাঁ আদালতে। রামনগর কলোনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ি বাগদা থানা রামনগর এলাকায় ।মঙ্গলবার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে ৩৫ বছর বয়সী প্রধান শিক্ষককে মারধর করে পুলিশকে খবর দেয়। অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।পুলিশের পক্ষ থেকে পক্সো আইনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে,প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীদের রোষ কমে নি। তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষকের।।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র