Home » ন্যাশনাল কিস অ্যান্ড মেক আপ ডে- ঝগড়া ভুলে মন ভালো করার দিন

ন্যাশনাল কিস অ্যান্ড মেক আপ ডে- ঝগড়া ভুলে মন ভালো করার দিন

সময় কলকাতা ডেস্ক: সমস্ত তর্ক, ঝগড়া দূরে সরিয়ে কাছের মানুষটিকে আজ ভরিয়ে দিন ভালোবাসার ছোঁয়ায়। আর এরজন্যই ২৫ অগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম।

আজ, ২৫ অগস্ট : ন্যাশনাল কিস অ্যান্ড মেক আপ ডে। এদিন আমরা একে অপরকে নিজেদের ভুলগুলি সংশোধন করার সুযোগ দিয়ে থাকি। এক্ষেত্রে কেবল বন্ধু নয়, কোনও পরিবারের সদস্য বা প্রতিবেশি বা সহকর্মী একসঙ্গে বসে মিটিয়ে নিতে পারেন নিজেদের মধ্যে থাকা সমস্ত অশান্তি। মনোমালিন্য দূর করে আবার নতুন করে শুরু করার দিন আজ।

তর্কের পরে, ক্ষমা না করা খুব সহজ। রাগান্বিত থাকাটাও সহজ। কিন্তু মনে রাখবেন, গান্ধীই বলেছিলেন যে, ‘শুধুমাত্র শক্তিশালীরাই ক্ষমা করতে পারে, দুর্বলরা কখনই তা পারে না।’ ক্ষমা পরম ধর্ম ক্ষমা করে দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে, থাকে মানসিক শান্তি। আর তাই চুম্বন এবং মেক আপ – যে কোনও বন্ধু, পরিবারের সদস্য বা আপনার সঙ্গীর সাথে কোনও মতবিরোধ বা বিবাদের পরে সম্পর্কের দুটি অপরিহার্য পদক্ষেপ!

একটা ক্ষমা চেয়ে নিয়ে নিজেদের মধ্যে সম্পর্কের সমস্ত স্তব্ধতাকে দূর করে দিন। আর ফিরে যান সেই আনন্দময় দিনগুলিতে।

About Post Author