Home » জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১১

জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১১

সময় কলকাতা ডেস্ক: কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের তুমাকুরু জেলায় জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন শিশুসহ নয়জন । গুরুতর আহত হয়েছেন প্রায় ১১ জন । আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টা নাগাদ কর্ণাটকের তুমাকুরু জেলায় সিরার কাছে জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। জিপটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গিয়েছে। জিপটিতে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা প্রত্যেকেই শ্রমিকের কাজ করেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ সুপার রাহুল কুমার শাহপুরওয়াদ। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন ।




 

About Post Author