Home » অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক বালুরঘাটে

অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক বালুরঘাটে

সময় কলকাতা ডেস্কঃ লাগাতার পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে কার্যত মাথায় হাত বাস মালিক সংগঠনগুলির। এদিকে দীর্ঘদিন ধরে যাত্রী ভাড়া না বাড়ায় বাড়তি টাকা খরচ হয় বাস মালিকদের। তারই মধ্যে অটো ও টোটোর দৌরাত্মে সাঁড়াশির চাপে বাস শিল্প।

দিনে দিনে কমছে বাস, ট্যাক্সি, ট্রেকার, মিনিবাসগুলির যাত্রী সংখ্যা। ফলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। আর তারই প্রতিবাদে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থেকে শুরু করে হিলির বিভিন্ন পকেট রুটগুলিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিলেন মিনিবাস মালিক সংগঠনগুলি। আর এই ধর্মঘটের জেরেই চরম সমস্যার সম্মুখীন হতে হয় অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের।

বাস মালিক সংগঠনগুলির অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থেকে শুরু করে হিলির বিভিন্ন পকেট রুটগুলিতে টোটোর সংখ্যা বেশি হওয়ায় বাসে কোন যাত্রী উঠছেনা। টোটো চলাচলে কোনরকম প্রশাসনিক নিয়ন্ত্রণও নেই। বাস অপেক্ষা টোটোর ভাড়া তুলনামূলক ভাবে কম হওয়ায় যাত্রীরা টোটোতেই উঠছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও অমিল সুরাহা। এই সমস্যা দ্রুত না মিটলে আগামী দিনে বাস মালিক সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

About Post Author