Home » প্রকাশ্যে ‘বিক্রম ভেদা’ ছবির টিজার

প্রকাশ্যে ‘বিক্রম ভেদা’ ছবির টিজার

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল হৃত্বিক রোশন ও সেফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বিক্রম ভেদা’র টিজার। ছবিতে পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করছেন সেফ আলি খান। হৃত্বিক রোশন রয়েছেন গ্যাংস্টার ভেদার ভূমিকায়। এই দুই অভিনেতার মুখোমুখি কথোপকথনের একটি দৃশ্য দিয়েই টিজারটি শুরু হচ্ছে। রোমাঞ্চকর, ঠাণ্ডা এবং প্রচুর অ্যাকশন-এ ভরা ছবির টিজার। ছবিটি প্রযোজনা করেছেন এস. শশীকান্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে হৃতিক রোশন, সেফ আলি খান ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত শরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।

তামিল ছবি ‘বিক্রম ভেদা’ রিলিজ করেছিল ২০১৭ সালে। পুষ্কর-গায়ত্রী পরিচালিত সেই ছবিটি বক্স অফিসেব্যাপক হিট করেছিল। ছবিতে বিক্রমের ভূমিকায় ছিলেন আর মাধবন। ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপথী। ভারতীয় লোককথার উপর ভিত্তি করেই লেখা ‘বিক্রম ভেদা’ কাহিনীটি।

‘বেতাল পঞ্চবিংশতী’র গল্পের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। প্রায় ১৯ বছর পর ফের একসঙ্গে হৃত্বিক রোশন ও সেইফ আলি খানকে দেখা যাবে। শেষবারের মতন তাঁরা দুজনে একসঙ্গে ‘না তুম জানো না হাম’ ছবিতে অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সম্প্রতি বলিউডের বিগ বাজেট সিনেমার যে দীর্ঘকালীন খরা বক্সঅফিসে চলছে, তা এই ছবির মাধ্যমেই কেটে যাবে বলেই আশা ছবির নির্মাতাদের।

About Post Author