সময় কলকাতা ডেস্ক: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরি উলটে গেল একটি ছোট গাড়ির উপর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারি রামের ছেলের। মৃতের নাম রাম কিংকর রাম (৩৬)। ঘটনাটি ঘটেছে খিদিরপুরের বাবুবাজার এলাকায়। ট্রাকের নিচে চাপা পড়া গাড়িটির মধ্যে বেশ কয়েকজন আটকে পড়ে বলে জানা গেছে।
ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির মধ্যে আটকে থাকা লোকজনদের বার করে আনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লরিটিতে সার বোঝাই ছিল। রাস্তা খারাপ থাকার দরুনই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ। তবে অনেকে জানিয়েছেন, ট্রাকটি ওভারলোড থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশে থাকা ছোট গাড়ির উপর পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য বেহাল রাস্তাকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, রাস্তার সংস্কার হলে এই দুর্ঘটনা ঘটত না।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা