Home » আমরাও লিস্ট করে রাখছি কারা বদনাম করছে, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

আমরাও লিস্ট করে রাখছি কারা বদনাম করছে, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ বদনামকারীদের লিস্ট করে রাখছে তৃণমূল, বিস্ফোরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।”কয়েকটা ভাড়া করা, চোর ধাপ্পাবাজ নেতাদের সাহায্যে মমতা বন্দোপাধ্যায়ের গায়ে কালি” ছেটাচ্ছে বিজেপি ।তিনি এই পদে  না থাকলে, দল না করলে -অপপ্রচার যারা করছে তাদের জিভ ছিঁড়ে ফেলতে বলতেন । “ভোটে জিতে আসার পর থেকেই শুরু করল পোস্ট পোল ভায়োলেন্স। আমাদের কর্মীদের বিড়ম্বনায় ফেলছে। আমরাও লিস্ট বানিয়ে রাখছি কারা কারা বদনাম করছেন,” নাম না করে বিরোধীদের প্রতি রীতিমত খড়্গহস্ত মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মেয়ো রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই কেন্দ্রের শাসক দল বিজেপিকে তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন মেয়ো রোডের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন,‘আমরাও কিন্তু লিস্ট করে রাখছি। কারা তৃণমূলকে বদনাম করছেন। পার্থ যদি চোর হয় আইন বিচার করবে। মনে রাখবেন, পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অভিষেকও চোর, মমতাও চোর। সবাই চোর আর সাধু কে? আমরাও লিস্ট করে রাখছি। কারা হ্যারাস করছে। কারা গায়ের জোরে অ্যারেস্ট করে বদনাম করছে। একইসঙ্গে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড় বড় কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে না বলে পেয়ে বসেছে। আমি রাজনীতি করতে এসেছিলাম সমাজসেবা করব বলে। পার্থ-ববির ব্যাপার হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে বিরোধীরা। ভাত কেন গরম হল না, তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে। আকাশে মেঘ নেই কেন?তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনছে। মমতা মাথা উঁচু করে আদর্শের রাজনীতি করতে এসেছে।‘

পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও এদিন ফের সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, যে শিক্ষা নিয়ে এত কথা চলছে, তা বিচারাধীন, কিছু বলব না। কিন্তু প্রশ্ন হল,সিপিএমের আমলে কত চাকরি হয়েছে? তার ডকুমেন্ট কোথায়? সিপিএম টাকা নিয়েছে আর চাকরি দিয়েছে। যা কুৎসা রটানো হচ্ছে, তাতে আমি যদি চেয়ারে না থাকতাম তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলতাম।’

About Post Author