Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৪২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ট্যানেনবার্গের যুদ্ধে রাশিয়ানদের পরাজিত করেছিল।
১৯৩৩ – এয়ার ফ্রান্স গঠিত হয়।
১৯৫৬ – সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে।
১৯৭১ – দিল্লীতে বাংলাদেশ মিশনের উদ্বোধন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৬৯ -মোগল সম্রাট জাহাঙ্গীর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৯৭ -‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলি-র জন্মদিন আজ।
১৮৪৪ – শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী চন্দ্রনাথ বসু এদিন জন্মান।
১৯৫১ -ভারতীয় বাঙালি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৩ – মাইকেল চিক্লিস, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬৮ – ঊনবিংশ শতকের বাংলার সমাজ সংস্কারক ও হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রসন্নকুমার ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।
১৮৭৭ – ইংরাজী ও ফরাসি ভাষার ভারতীয় বাঙালি কবি তরু দত্ত-র জন্মদিন আজ।
১৯১১ – বহুভাষাবিদ ভারতীয় বাঙ্গালী পণ্ডিত হরিনাথ দে এদিন প্রয়াত হন।
১৯৭৬ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক যাদুগোপাল মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

১৯৮১ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা-গবেষক পণ্ডিত নীহাররঞ্জন রায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author