সময় কলকাতা ডেস্ক: পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬জনের। রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরিয়া জেলার রামদহ জলপ্রপাতে । দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
কোরিয়া জেলার জেলাশাসক কুলদীপ শর্মা জানিয়েছেন, “উদ্ধারকাজ শেষ হয়েছে। ছ’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বাসিন্দা এবং নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গিয়েছে। সোমবার উদ্ধারকাজ শেষ হওয়ার পর নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম হচ্ছে–শ্বেতা সিং (২২), শ্রদ্ধা সিং (১৪), অভয় সিং (২২)। বাকিদের পরিচয় এখনও জানা যায় নি। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, মৃতদের সকলেই পর্যটক। ১৫ জন সদস্যের ওই পরিবার জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিল। রবিবার প্রপাতে নেমে স্নান করার সময় পর্যটকদের ৭ জন নিখোঁজ হয়ে যান। দ্রুত বিষয়টি জানানো হয় পুলিশকে। তারপরই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

ছত্তিশগড়ের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু রামদহ জলপ্রপাত। রাজধানী রায়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রশাসনের দাবি, জলপ্রপাতে পর্যটকদের সতর্ক করার জন্য একটি বোর্ড রয়েছে। সেখানে সুরক্ষা সম্পর্কিত তথ্য দেওয়া আছে। কিন্তু পর্যটকদের অনেকেই তা মেনে চলেন না। আর এই কারনে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর