Home » বিহারের বদলা মনিপুরে, বিজেপির লোটাস অপারেশন অব্যাহত

বিহারের বদলা মনিপুরে, বিজেপির লোটাস অপারেশন অব্যাহত

সময় কলকাতা ডেস্কঃ অপারেশন লোটাস অব্যাহত। বিহারের বদলা নেওয়া হল মনিপুরে। মনিপুরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ-র ৭জন বিধায়কের মধ্যে ৫জন বিধায়ক যোগদান করলেন বিজেপিতে। মনিপুর বিধানসভার সচিবকে, মেগাজিৎ সিং একটি বিবৃতিতে জানিয়েছেন, বিজেপিতে জেডিইউর ৫জন বিধায়কের সংযুক্তিকরণ মেনে নিয়েছেন স্পিকার। এবং ওই বিবৃতিতে জানানো হয়েছে যেহেতু বিধায়কদের পক্ষ পরিবর্তন হয়েছে এবং তাদের সংখ্যা মোটের দুই তৃতীয়াংশের বেশি, তাই তাদের দল পরিবর্তন বৈধ। প্রসঙ্গত এই নিয়ে দ্বিতীয়বার উত্তর-পূর্ব ভারতে নীতিশ কুমারের দলকে টার্গেট করে দলে ভাঙন ধরালো বিজেপি। ২০২০ সালে ৭জন জেডিইউ বিধায়ক এর মধ্যে ৬ জন অরুণাচল প্রদেশে বিজেপিতে যোগ দিয়েছিল। বাকি ১জন জেডিইউ বিধায়ক আগস্ট মাসের শেষ সপ্তাহে বিজেপিতে যোগদান করেছেন। ফলে অরুণাচল প্রদেশে ৭জন বিধায়ক থাকলেও বর্তমানে জেডিইউর বিধায়ক সংখ্যা শূন্য।

মনিপুরে চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে মোট ৩৮ টি আসনের মধ্যে জেডিইউ জিতেছিল ৭টি আসন। যে সকল বিধায়কেরা এদিন বিজেপিতে যোগদান করলেন তারা হলেন কে জয় কিষান, এন সানাতে, মোহাম্মদ আছাব উদ্দিন, প্রাক্তন ডিজিপি এল এম খাউতে এবং থাংজাম অরুন কুমার। এর আগে এল এম খাউতে এবং অরুণকুমার বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু বিজেপির থেকে টিকিট না পেয়ে যোগদান করেছিলেন জেডিইউ -তে।

প্রসঙ্গত বিজেপির সঙ্গ ছাড়ার কারণে বিহারে ক্ষমতাসীন বিজেপি -জেডিইউ সরকারের পতন হয়। নীতিশ কুমার বিজেপি ত্যাগ করে আরজেডির হাত ধরে বিহারের জোট সরকার স্থাপন করেন। লালু প্রসাদ -নীতিশের সেই পুরনো জুটি ক্ষমতায় আসায় বিহারে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় বিজেপি। তারই বদলা নেওয়া হলো মনিপুরে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

About Post Author