সময় কলকাতা ডেস্কঃ মারণ ভাইরাস দেশ থেকে পুরোপুরি বিদায় না নিলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। গতকালের তুলনায় সংক্রমণ সামান্য বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। তবে এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্র। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের করোনা গ্রাফ নিম্নমুখী। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৬৫হাজার ১৬ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২১৩ কোটির বেশি মানুষ। জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর