Home » বনগাঁয় নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

বনগাঁয় নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

সময় কলকাতা ডেস্ক : উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুলিশ জেলায় আবার গণধর্ষণের অভিযোগ উঠল।বাগদায় শিশুপুত্রের সামনে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের কয়েকদিনের মধ্যে বনগাঁয় আবার একটি গণধর্ষণের অভিযোগ। এবার নির্যাতিতা এক নাবালিকা।

অভিযুক্তদের ও নির্যাতিতার মধ্যে পূর্বপরিচয় ছিল না, এক আত্মীয়ের সূত্রে হঠাৎ পরিচয়।নাবালিকাকে গানের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাওয়ার নাম করে পানীয়ের সাথে মাদক মিশিয়ে অচৈতন্য করে গণধর্ষণ।অভিযোগ দুই তরুণের বিরুদ্ধে। বনগাঁ থানা এলাকার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত।

পুলিশ যা জানিয়েছে সেখান থেকেই পরিষ্কার যে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করা করতে চলেছে দুই অভিযুক্তর বিরুদ্ধে। জানা যাচ্ছে ,বনগাঁ থানা এলাকার এক আত্মীয়র বাড়ি বাবার সঙ্গে বেড়াতে এসেছিল এই নাবালিকা । অভিযোগ গতকাল সন্ধ্যায় আত্মীয়র পরিচিত দুই যুবক তাকে এলাকার একটি গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ, এলাকার একটি জনবিরল এলাকায় নাবালিকাকে নিয়ে যায় তারা ও ঠান্ডা পানীয়র সঙ্গে মাদকদ্রব্য মিশিয়ে খেতে দেয়।  পানীয়র প্রভাবে নাবালিকা অচৈতন্য হয়ে পড়তেই ওই দুই যুবক পালা করে নাবালিকাকে গণধর্ষণ করে ফেলে রেখে সরে পড়ে । গতিবিধির খোঁজ করতে করতে পরিবারের লোকেরা তাকে জনবিরল খালপাড় থেকে উদ্ধার করে।

গতকাল গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । অভিযোগ পেয়ে বনগাঁ থানার পুলিশ বিমল দাস ও কিরণ সরকার (অভিযুক্তদের বয়স নিশ্চিত না হওয়ায় ,নাম পরিবর্তিত ) দুই তরুণকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে । ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হবে ।।

About Post Author