Home » ‘ব্রহ্মাস্ত্র’ সফল হবে না, কেন বলেছিলেন অমিতাভ?

‘ব্রহ্মাস্ত্র’ সফল হবে না, কেন বলেছিলেন অমিতাভ?

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছে রণবীর কপূর ও আলিয়া ভাট। এই ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ,নাগার্জুন এবং মৌনী রায়কে।

বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং চলাকালীন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না বিগ বি। সে কথা তিনি করণ জোহরের কাছে জানিয়েও ছিলেন। বিগ বি বলেছিলেন, ‘ব্রহ্মাস্ত্র’ সফল হবে না। বরং, বিপর্যয় হতে পারে এর বক্স অফিস কালেকশনে।

কেন এমন বলেছিলেন অমিতাভ বচ্চন?

জানা যাচ্ছে যে, ‘ব্রহ্মাস্ত্র’র শ্য়ুটিং চলাকালীন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন অমিতাভ বচ্চন। একই দৃশ্য বারবার শ্যুট করার জন্য এবং শিডিউলে দেরি হওয়ার কারণে পরিচালকের উপর ক্ষুব্ধ হন বিগ বি। এরপর তিনি ছবির প্রযোজক করণ জোহরের সঙ্গে কথা বলেন। তাঁকে জানান যে, করণ যেন এই ছবিতে আর্থিক বিনিয়োগ করা বন্ধ করে দেন। কারণ, যেভাবে ছবির কাজ এগোচ্ছে, তাতে বিপর্যয় নামতে পারে ছবির বক্স অফিস কালেকশনে। কারণ, এটি অত্যন্ত বড় বাজেটের একটি ছবি।’ যদিও বর্তমানে এমন ধারণা আর নেই অমিতাভ বচ্চনের মনে। এখন তিনি এই ছবিকে নিয়ে অত্যন্ত আশাবাদী।

About Post Author