সময় কলকাতা ডেস্ক:রাজ্যে বিভিন্ন নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ নগদ অর্থ। কখনো সিবিআই অথবা কখনো ইডির তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থের উদ্ধারে কার্যত অনেকটাই বিপর্যস্ত শাসক দল। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে শাসকদলের নেতা এবং নেতা ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি থেকেই উদ্ধার হচ্ছে বেআইনি কালো টাকা।
মালদহের গাজোলে উদ্ধার নগদ ১ কোটি
এবার সিআইডির তল্লাশিতে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নগদ টাকা। মালদহের গাজলের ঘাকসোল এলাকার মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়ি থেকে রবিবার সকালে সিআইডির তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করে, প্রায় ১ কোটি নগদ টাকা। যদিও নগদের সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। নগদ গোনার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন।সূত্রের খবর গঙ্গারামপুরের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ এর পর এই নগদ থাকার হদিশ মেলে মালদহের গজোলে।
জয়প্রকাশ সাহার বাড়ির পরিস্থিতি
রবিবার সকালেই গাজোলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় সিআইডির তদন্তকারী আধিকারিকেরা। জয়প্রকাশ সাহার বাড়ির প্লাস্টার এখনো পর্যন্ত হয়নি। বড় বাড়ি হলেও বাড়ির চেহারায় দৈন দশার ছাপ স্পষ্ট।

বাড়ির জানালার বাইরে দিয়ে ভিতরে তাকালে দেখা যাচ্ছিল, একটি ব্রিফকেস এবং কিছু বাক্স রয়েছে। যে ব্রিফকেস থেকেই উদ্ধার হয়েছে নগদ টাকা। যার বাড়ির এমন দৈন দশা তার বাড়িতে কিভাবে এই বিপুল পরিমাণ নগদ টাকা মজুদ ছিল সে বিষয়েই হতবাক সিআইডি আধিকারিকেরা।
বিজেপি কি বলছে
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য-র বক্তব্য সিবিআই এবং ইডির তদন্ত দেখে অনেকটাই উদ্বুদ্ধ হয়েছে সিআইডি। এটা রাজ্যের মানুষের কাছে যথেষ্ট সুখবর। কারণ এতদিন সিআইডি নিষ্ক্রিয় ছিল। কালো টাকা উদ্ধার হচ্ছে এটা ইনকাম ট্যাক্স দপ্তর দেখবে।
তৃণমূলের প্রতিক্রিয়া
তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জানিয়েছেন সিআইডির এই তল্লাশি সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং জয়প্রকাশ সাহা তার পরিচিত নয়। প্রশাসন প্রশাসনের মতন তদন্ত করুক।

তবে কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। জয়প্রকাশ সাহার বাড়ি থেকে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ টাকা জয়প্রকাশ সাহার নাকি অন্য কোন ব্যক্তির। সে বিষয়েই তদন্ত শুরু করেছে সিআইডি আধিকারিকেরা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার