Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৪৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬১২-চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৯১০ – ১৫৭ টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়।
১৯৬২ – ভারতে শিক্ষক দিবস উদ্‌যাপন শুরু হয়।
২০০০ – টাভালু জাতিসংঘে যোগ দেয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৮ – ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২১ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ-এর জন্মদিন আজ।
১৯২৯ – মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক এদিন জন্মান।
১৯৫২ – বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৮ – বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব অর্ধেন্দুশেখর মুস্তফি আজকের দিনে প্রয়াত হন।
১৯৩০ – নিরালম্ব স্বামী, প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের সহযোগী ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী এদিন প্রয়াত হন।
১৯৭৪ – লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৫ – সলিল চৌধুরী খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৭ – আলবেনীয় ভারতীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসা-র প্রয়াণ দিবস আজ।

About Post Author