Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৪৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭১৬- বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮- হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন হয়।
১৮৭৯- লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০- ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৯৯৮ – বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৯ – শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৭ -ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ বাসন্তী দুলাল নাগচৌধুরী-র জন্মদিন আজ।
১৯১৮ – সুরসাগর জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী এদিন জন্মান।
১৯২০ – শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন৷
১৯৪৯ – রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭২ – প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ আজকের দিনে প্রয়াত হন।
১৯৮২ – খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় –এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৫- সলিল চৌধুরী, একজন ভারতীয় সঙ্গীত পরিচালক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author