সময় কলকাতা ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয় বার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই ডেকে পাঠিয়েছে তাঁকে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। জানা গিয়েছে, সোমবারই পরেশ পালকে হাজিরার নোটিশ পাঠায় সিবিআই।

উল্লেখ্য, ২০২১ বিধানসভা ভোটের পর ২ মে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অভিজিৎ সরকারের পরিবার সুবিচার পেতে উচ্চ আদালতের দারস্থ হয় এবং সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। অভিজিতের পরিবারের অভিযোগ, অভিজিৎকে পিটিয়ে খুন করা হয়েছে। আর এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল নেতা পরেশ পাল এবং এক তৃণমূল কাউন্সিলর। তারপরেই হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। গত মে মাসে প্রথমবার পরেশ পালকে তলব করেছিল সিবিআই। তারপর এবার দ্বিতীয় তলবের মুখে পরেশ পাল । যদিও এই খুনের ঘটনার সঙ্গে কোনওভাবেই তিনি যুক্ত নন বলে এর আগেও দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক৷


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?